গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত পুলিশ-আনসার সদস্য
ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গাজীপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ ও আনসার সদস্যরা আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করেন তাঁরা। এতে যান চলাচল ব্যাহত হয়।
দুপুর ১২টার দিকে মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশ ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ ঘটনায় সালনা এলাকায় পাঁচ পুলিশ সদস্য ও ছয় আনসার সদস্য আহত হন। এ ছাড়া মহানগরীর মালিকের বাড়ি এলাকায় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আরও একজন পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সালনা এলাকায় পাঁচ পুলিশ সদস্য ও ছয় আনসার সদস্য আহত হয়েছেন। পাশাপাশি মালিকের বাড়ি এলাকায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি