প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান বাড়াতে প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম চালিকাশক্তি প্রাণিসম্পদ খাত। দুধ, মাংস ও ডিমের জোগানের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ মানুষের আয় বৃদ্ধিতেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য সরবরাহ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।
প্রধানমন্ত্রী জানান, আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
বাণীতে তিনি বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে এ খাতে বাংলাদেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে।
রপ্তানির সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করেছে বলেও উল্লেখ করেন তিনি।
দীর্ঘমেয়াদি সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানির মাধ্যমে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা সম্ভব। এ ছাড়া নতুন নতুন প্রাণিজ পণ্য রপ্তানিরও সুযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত এখন শুধু গ্রামীণ পর্যায়ে গবাদিপশু পালনের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি ক্রমেই বাণিজ্যিক ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণে এ খাতের সম্ভাবনা ব্যাপক।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
সবশেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি