ATN News
শিরোনাম
  •  

পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরলেন রাষ্ট্রপতি

         
পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরলেন রাষ্ট্রপতি

পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরলেন রাষ্ট্রপতি

পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ খাতের উন্নয়নে প্রাণিজ পণ্যের মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত হচ্ছে। এ উপলক্ষে খামারি, উদ্যোক্তা, গবেষক, সম্প্রসারণকর্মীসহ প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

বাণীতে তিনি উল্লেখ করেন, দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশ আসে গবাদিপশু ও পোলট্রি খাত থেকে। দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণের পাশাপাশি নারী ও যুবসমাজের কর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা তৈরিতেও এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

রাষ্ট্রপতি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এ জন্য প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, উন্নত প্রজনন প্রযুক্তির ব্যবহার এবং মানসম্মত খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি প্রাণিজ পণ্যের গুণগত মান উন্নয়ন ও প্রক্রিয়াজাতকরণে গুরুত্ব দিতে হবে। মূল্য সংযোজন এবং রপ্তানির বাজার সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বাড়ানো সম্ভব।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজনের মাধ্যমে এ খাতের অর্জন, সম্ভাবনা ও উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি খামারি, উদ্যোক্তা, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠবে বলে প্রত্যাশা করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এর মাধ্যমে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।

সবশেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ