দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে নতুন করে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন ভোটার যুক্ত হয়েছেন। গত ৩১ আগস্ট প্রকাশিত তালিকায় দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে এই হালনাগাদ ভোটার তালিকা ব্যবহার করা হবে বলে জানান ইসি সচিব।
এদিকে, ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে।
আখতার আহমেদ জানান, সংলাপে অংশগ্রহণের জন্য নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি