ইতিহাস গড়ে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার ব্যারেটো
পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও শিশু সুরক্ষায় কাজ করা মনোবিজ্ঞানে উচ্চশিক্ষিত জেনিফার ব্যারেটো এবার মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন।
পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। দেশটির কলিসেও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল আগ্রেলট ভেন্যুতে ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী এতে অংশ নেন। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো বিজয়ী হন। বিদায়ী মিস ইউনিভার্স ২০২৫ মেক্সিকোর ফাতিমা বশ তাকে মুকুট পরিয়ে দেন।
২৭ বছর বয়সী জেনিফারের এই জয়ের মধ্য দিয়ে ২০ বছর পর আবারও মিস ইউনিভার্সের খেতাব পেল পুয়ের্তো রিকো। দেশটির ইতিহাসে এটি ষষ্ঠ জয়। এর আগে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডিউ, ১৯৯৩ সালে দায়ানারা তোরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা এই খেতাব অর্জন করেন।
জেনিফারের শিক্ষাগত যোগ্যতাও বেশ সমৃদ্ধ। মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার। মানসিক আঘাত মোকাবিলা, প্রতিরোধমূলক কার্যক্রম ও শিশু সুরক্ষায় বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন তিনি।
কর্মজীবনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরিবারের কল্যাণে কাজ করেছেন জেনিফার। মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীন আর্মি ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেখানে পারিবারিক সংকট মোকাবিলা, শিশু সুরক্ষা ও ক্ষতিকর আচরণ প্রতিরোধে কাজ করেছেন।
ব্যক্তিজীবনে জেনিফার বিবাহিত এবং সাত বছর বয়সী এক কন্যাসন্তানের মা। তার স্বামী ইয়ান কার্লোস বারেতো ক্যালদেরন মার্কিন সেনাবাহিনীর একজন সার্জেন্ট। তাদের মেয়ের নাম পেনেলোপে।
উল্লেখ্য, ২০২৩ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিয়মে পরিবর্তন এনে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সেই পরিবর্তনের পর জেনিফারই প্রথম মা হিসেবে মূল মুকুট জয় করলেন। একই সঙ্গে বিবাহিত নারী হিসেবেও তার এই অর্জন প্রতিযোগিতার ইতিহাসে বিশেষ ঘটনা হয়ে থাকল।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি