ATN News
শিরোনাম
  •  

টেলিযোগাযোগ সেবা নিয়ে গণশুনানি করবে বিটিআরসি

         
টেলিযোগাযোগ সেবা নিয়ে গণশুনানি করবে বিটিআরসি

টেলিযোগাযোগ সেবা নিয়ে গণশুনানি করবে বিটিআরসি

মুঠোফোন ও ইন্টারনেট সেবার মান ও গ্রাহকদের সমস্যা নিয়ে আগামী ২৩ ডিসেম্বর অনলাইন ও সরাসরি গণশুনানির আয়োজন করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গণশুনানিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামী ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। ১৯ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় পর্বের (ফেজ-৩) গণশুনানি ২৩ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গ্রাহক ও প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রশ্ন, মতামত ও পরামর্শ তুলে ধরতে পারবেন।

এ জন্য ১৯ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বিটিআরসির নির্ধারিত অনলাইন ফরমের মাধ্যমে নিবন্ধন করতে হবে। আগ্রহীরা ফরমে তাঁদের প্রশ্ন, মতামত ও পরামর্শ জমা দিতে পারবেন।

বিটিআরসি জানিয়েছে, গণশুনানির অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে অনলাইনে অংশগ্রহণের সুযোগ নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যবস্থার সর্বোচ্চ ধারণক্ষমতার ওপর।

নিবন্ধনকারীদের পাঠানো প্রশ্ন ও আলোচ্য বিষয়ের প্রাসঙ্গিকতা পর্যালোচনা করে নির্বাচিত ব্যক্তিদের সরাসরি বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। নির্বাচিত অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় পরিচিতি নম্বর (আইডি) ও পাসওয়ার্ড ই-মেইল অথবা খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে।

তবে নিবন্ধন করলেই সরাসরি বক্তব্য দেওয়ার সুযোগ নিশ্চিত হবে না। প্রশ্নের প্রাসঙ্গিকতা ও অনলাইন ব্যবস্থার ধারণক্ষমতা বিবেচনায় নিয়ে অংশগ্রহণকারী নির্বাচন করবে বিটিআরসি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ


অন্যান্য সংবাদ