৩৫ বছরের শিক্ষকতা জীবন শেষে বিদায়ী সংবর্ধনা পেয়েছেন শিক্ষক বিপ্লব সরকার। সংবর্ধনা শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফেরেন তিনি।
গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে তাঁর বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
১৯৯১ সালে পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন বিপ্লব সরকার। ১৯৯৩ সালে তিনি গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যোগ দেন। সেখানে দীর্ঘদিন সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন তিনি। মঙ্গলবার ৩৫ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে যান বিপ্লব সরকার।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশীন প্রত্যাশা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম।
বিদায়ী বক্তব্যে বিপ্লব সরকার তাঁর পারিবারিক ও কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন। তিনি জানান, তাঁর বাবা আর্থিকভাবে অসচ্ছল ছিলেন এবং একটি দর্জির দোকান চালাতেন। দুই ভাই-বোনের দুজনই শিক্ষকতা পেশায় যুক্ত হয়েছেন।
সুস্থভাবে শিক্ষকতা জীবন শেষ করতে পারায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দায়িত্ব পালন করতে গিয়ে অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান।
বিপ্লব সরকার বলেন, ‘প্রধান শিক্ষক আর ব্যক্তি বিপ্লব সরকার কিন্তু এক নয়। প্রধান শিক্ষকের চেয়ারে বসে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু করতে হয়। অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’
শিক্ষকতা জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে তিনি বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও পরিস্থিতির কারণে অনেক কাজ করতে পারেননি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি