সিআইএ ও মার্কিন গোয়েন্দা দপ্তরের ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ওডিএনআই) ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে পড়েছে।
ফাঁস হওয়া এসব তথ্য অবশ্য আন-ক্লাসিফায়েড ক্যাটাগরির। অর্থাৎ ফাঁস হওয়া এসব তথ্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শ্রেণীবিন্যাসের (যেমন গোপনীয়, অতি গোপনীয় বা অত্যন্ত গোপনীয়) মানদণ্ড পূরণ করে না। আন-ক্লাসিফায়েড তথ্যের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা ছাড়পত্রেরও প্রয়োজন হয় না।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা হ্যাকারদের অনুপ্রবেশের মাত্রা খতিয়ে দেখছেন এবং ক্ষতিগ্রস্ত নেটওয়ার্কগুলোকে সুরক্ষিত করার জন্য কাজ করছেন।
এক গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ফাঁস হওয়া তথ্যগুলো ক্লাসিফায়েড নয়—এমন সিস্টেমে সংরক্ষিত ছিল। অত্যন্ত গোপন গোয়েন্দা তথ্য বা সংবেদনশীল অপারেশনাল তথ্য সম্বলিত ক্লাসিফাডে নেটওয়ার্কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
সিস্টেমগুলোতে প্রবেশের জন্য ঠিক কী পদ্ধতি ব্যবহার করা হয়েছে, সে সম্পর্কে এখনও কিছু বলেননি কোনো কর্মকর্তা। তবে তারা জানিয়েছেন যে অনুপ্রবেশের প্রভাব সীমিত করতে এবং ভবিষ্যতে অননুমোদিত প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
সিআইএ এবং ওডিএনআই ‘ক্লাসিফায়েড’ এবং ‘আন-ক্লাসিফায়েড’— এ দু’ধরণের ডিজিটাল নেটওয়ার্ক পরিচালনা করে। ক্লাসিফায়েড সিস্টেমগুলোতে অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য ও জাতীয় নিরাপত্তার বিষয়গুলো থাকে। আর আন-ক্লাসিফায়েড নেটওয়ার্কগুলো প্রশাসনিক কাজ, সরকারি সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ, ঠিকাদারদের সঙ্গে সমন্বয় এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
আনক্লাসিফায়েড নেটওয়ার্কগুলো বিভিন্ন বাইরের ভেন্ডর, সফটওয়্যার সরবরাহকারী এবং ইন্টারনেটভিত্তিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকায় সাইবার হামলার ঝুঁকি তুলনামূলক বেশি থাকে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তদন্তে সহায়তা করছে। আক্রান্ত সিস্টেমের দুর্বলতা শনাক্ত, অননুমোদিত প্রবেশের পরিধি নির্ধারণ এবং নিরাপত্তা পুনরুদ্ধারে কাজ করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট দেশ কিংবা হ্যাকার গোষ্ঠীকে এ হামলার জন্য দায়ী করেনি মার্কিন প্রশাসন।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ধারাবাহিক সাইবার অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এর আগে এফবিআই তাদের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের (এনসিআইসি) ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের কথা জানিয়েছে। এই ডেটাবেইসটি ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো অপরাধীদের রেকর্ডসহ বিভিন্ন তথ্য আদান-প্রদানে ব্যবহার করে। চলতি বছরে এফবিআই-সংশ্লিষ্ট এটি দ্বিতীয় সাইবার অনুপ্রবেশের ঘটনা বলে জানা গেছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়েও (ইউএসডিএ) সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে কৃষিঋণ ব্যবস্থাপনা, ভর্তুকি বিতরণ এবং সংরক্ষণ কর্মসূচি পরিচালনায় ব্যবহৃত একটি সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। তদন্তের স্বার্থে সাময়িকভাবে আক্রান্ত কিছু সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ব্যক্তিগত তথ্য চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
অন্যদিকে, ইলিনয় অঙ্গরাজ্যে ফক্স নদীর ওপর অবস্থিত অ্যালগনকুইন বাঁধেও সাইবার নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার খবর পাওয়া গেছে। পাশাপাশি পেন্টাগন ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে ঘিরেও বিভিন্ন সাইবার ঘটনার তথ্য সামনে এসেছে।
একটির পর একটি সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সরকারি তথ্যব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি