গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নাইম মোহাম্মদ আবু নাহল নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গাজা নগরীর পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় ৫০ বছর বয়সী আবু নাহল নিহত হন।
এর আগে স্থানীয় সূত্রগুলো জানিয়েছিল, গাজা নগরীর পশ্চিমে হায়দার স্কয়ারের কাছে বেসামরিক নাগরিকদের একটি সমাবেশ লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে একজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হন।
অন্যদিকে, গাজায় হামাসের একজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ওই হামলার লক্ষ্যবস্তু ছিলেন আবু নাহল।
কানের প্রতিবেদনে ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মঈন আল-আরবেইদের স্থলাভিষিক্ত হয়েছিলেন আবু নাহল। গত সেপ্টেম্বরে ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থা শিন বেটের এক অভিযানে আটক হন মঈন। বর্তমানে তিনি ইসরায়েলি হেফাজতে রয়েছেন।
এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী ও শিন বেট জানিয়েছে, তারা হামাসের একজন জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বিবৃতিতে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
সূত্র: এএফপি, রয়টার্স।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি