ATN News
শিরোনাম
  •  

ছয় বছর পর ফের একসঙ্গে জন আব্রাহাম-নোরা ফাতেহি

         
ছয় বছর পর ফের একসঙ্গে জন আব্রাহাম-নোরা ফাতেহি

ছয় বছর পর ফের একসঙ্গে জন আব্রাহাম-নোরা ফাতেহি

‘দিলবার’ গানের মাধ্যমে ২০১৮ সালে জনপ্রিয়তা পান নোরা ফাতেহি। গানটিতে জন আব্রাহামের সঙ্গে দেখা যায় তাকে। এরপর আরও কয়েকটি গানে একসঙ্গে কাজ করেছেন তারা।

২০১৯ সালে জন আব্রাহামের ‘বাটলা হাউজ’ সিনেমার ‘ও সাকি সাকি’ এবং ২০২১ সালে ‘সত্যমেভ জয়তে ২’ সিনেমার ‘কুসু কুসু’ গানেও পারফর্ম করেন নোরা। গানগুলো দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

এবার ‘ফোর্স ৩’ সিনেমার একটি বিশেষ নাচের গানে দেখা যাবে নোরা ফাতেহিকে। এর মধ্য দিয়ে ছয় বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন জন আব্রাহাম ও নোরা।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সিনেমাটির অ্যাকশনধর্মী ও বাণিজ্যিক আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে গানটি বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করেছেন নির্মাতারা। এতে থাকবে জমকালো নৃত্য পরিবেশনা ও চিত্রায়ণ।

‘ফোর্স ৩’ সিনেমায় আবারও এসিপি যশবর্ধন সিংয়ের চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম। ২০১১ সালে ‘ফোর্স’ সিনেমার মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। এরপর ২০১৬ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ফোর্স ২’।

সিনেমাটির তৃতীয় কিস্তিতে জন আব্রাহামের পাশাপাশি অভিনয় করছেন হর্ষবর্ধন রানে, তানিয়া মানিকতলা ও সূর্য শর্মা। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। আগামী ১৯ মার্চ ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ফোর্স ৩’-এর।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ