বাংলাদেশি পণ্যের আমদানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে ভিয়েতনামের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান বঙ্গভবনে পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
এর আগে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রদূতকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের প্রতি শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে দেশটি সফরের সম্মতি প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল, কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য মানসম্মত এবং দামের দিক থেকে প্রতিযোগিতামূলক।
এ বছরের মার্চ থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের আলু রপ্তানির অনুমতি দেওয়ায় ভিয়েতনামকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। জবাবে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং বাণিজ্য সম্প্রসারণে তাঁর দেশের ইতিবাচক উদ্যোগের কথা জানান।
এ ছাড়া মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা ও কৃষিভিত্তিক পণ্য প্রক্রিয়াজাতকরণসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে ভিয়েতনামের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি।
বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও ভিয়েতনামের সহযোগিতা চান তিনি।
সাক্ষাতে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি।
এ প্রসঙ্গে তিনি গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের বিষয়টি উল্লেখ করেন। ওই রায়ে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আদালত। রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন চান রাষ্ট্রপতি। জবাবে রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য চুক্তি রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় ভিয়েতনামের সমর্থন কামনা করেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি