ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় আয়োজিত এক সভায় এ উদ্যোগের কথা জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সভায় মন্ত্রী বলেন, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে পর্যায়ক্রমে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালু করা হবে। এসব বাস হবে সাশ্রয়ী ও আরামদায়ক। গণপরিবহনে কাঠামোগত পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক সহযোগিতা করছে।
প্রস্তাবিত পরিকল্পনায় প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালনা করা হবে।
এ ব্যবস্থায় ‘গ্রস-কস্ট’ মডেল অনুসরণ করা হবে। অর্থাৎ যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করবে কর্তৃপক্ষ। পরে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার জন্য অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, এ পদ্ধতি চালু হলে যাত্রী ওঠানোর প্রতিযোগিতা কমবে। পাশাপাশি বাস পরিচালনায় শৃঙ্খলা ফিরবে এবং গণপরিবহনের সেবার মান ও জবাবদিহি বাড়বে।
সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমেসহ সংস্থাটির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি