খামারে হরিণ পালন ও বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, হরিণ বন্য প্রাণী হওয়ায় এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন নয়। বন্য প্রাণী ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়ের। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে খামারে বন্য প্রাণী পালনের অনুমতি রয়েছে। প্রকৃতি থেকে বন্য প্রাণী ধরে এনে ব্যবসা করা এবং খামারে লালন-পালন করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা আলাদা বিষয়। অনেক দেশে প্রকৃতি থেকে বন্য প্রাণী আহরণ নিষিদ্ধ হলেও খামারে পালন করে বাণিজ্যিক ব্যবহারের সুযোগ রয়েছে।
বাংলাদেশেও এ ধরনের সুযোগ চালুর বিষয়ে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি