সিকিমে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকা-রংপুরসহ দেশের বিভিন্ন এলাকা
ভারতের সিকিম রাজ্যের মাঙ্গান এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আঘাত হানা এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
বাংলাদেশের কিছু স্থানে কম্পন অনুভূত হওয়ার তথ্য জানিয়ে বিএমডির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, রংপুরসহ আশপাশের অঞ্চলে সকালে ভূমিকম্প অনুভূত হয়। আমাদের সিস্টেমেও ঢাকায় এর চিত্র পাওয়া গেছে।
বাংলাদেশ-ভারত ছাড়াও ভূমিকম্পে নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।
এদিকে, ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার উত্তর-উত্তরে সকাল ৭টা ৩২ মিনিটে মাঝারি মাত্রার (৫ দশমিক ৩ রিখটার স্কেল) ভূমিকম্প হয়েছে।২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়।
প্রাথমিকভাবে এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি