ATN News
শিরোনাম
  •  

ইয়েমেনে নতুন করে সংঘাত, বাস্তুচ্যুত ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ

         
ইয়েমেনে নতুন করে সংঘাত, বাস্তুচ্যুত ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ

ইয়েমেনে নতুন করে সংঘাত, বাস্তুচ্যুত ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ

ইয়েমেনে চলমান সহিংসতার জেরে চলতি বছরের আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। একই সময়ে সংঘাতে শত শত বেসামরিক মানুষ নিহত বা আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানিয়েছেন।

ডুজারিক জানান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী দেশজুড়ে ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। বাস্তুচ্যুত মানুষের সবচেয়ে বড় অংশ আশ্রয় নিয়েছে তাইজ প্রদেশে। সেখানে প্রায় ১ লাখ ৪৫ হাজার বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছেন।

ডুজারিক আরও জানান, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ৩২৩ জন বেসামরিক মানুষের হতাহতের তথ্য যাচাই করেছে। এর মধ্যে ৭৬ জন নিহত এবং ২৪৭ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, হতাহতদের এক-তৃতীয়াংশের বেশি এবং নিহতদের অর্ধেকই শিশু। তবে প্রকৃত হতাহতের সংখ্যা যাচাইকৃত পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সড়কে চলাচলের ওপর বিধিনিষেধ অব্যাহত থাকায় বেসামরিক মানুষের যাতায়াত এবং তাইজে বাণিজ্যিক পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাস্তুচ্যুত পরিবারগুলোর জীবনযাত্রাও আরও কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন এলাকা দখল করার পর দেশটিতে সংঘাত শুরু হয়। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করলে সংঘাত আরও ভয়াবহ রূপ নেয়। দীর্ঘদিনের এই যুদ্ধে দেশটিতে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গত জুলাইয়ে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ