ATN News
শিরোনাম
  •  

২৪ ঘণ্টায় হামে ১,৪১৭ শনাক্ত, মৃত্যু নেই

         
২৪ ঘণ্টায় হামে ১,৪১৭ শনাক্ত, মৃত্যু নেই

২৪ ঘণ্টায় হামে ১,৪১৭ শনাক্ত, মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ১ হাজার ৪১৭ জনের হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হাম বা হামের উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৬ জন। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২১ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন।

এ সময়ে নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩১৪ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২ লাখ ২২ হাজার ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ