ATN News
শিরোনাম
  •  

পরিচারিকার চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদেছিলেন দীপিকা

         
পরিচারিকার চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদেছিলেন দীপিকা

পরিচারিকার চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদেছিলেন দীপিকা

পরিচারিকার চরিত্রে অভিনয় করতে গিয়ে ব্যর্থ হয়ে প্রায় কেঁদে ফেলেছিলেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানান অভিনেতা অনুপম খের।

অভিনয়ে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত অনুশীলনের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে দীপিকার প্রশিক্ষণকালীন একটি ঘটনা তুলে ধরেন অনুপম। ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের আগে মুম্বাইয়ে অনুপম খেরের অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ তিন মাসের কোর্স করেছিলেন দীপিকা। তখন তিনি মডেল হিসেবে পরিচিত ছিলেন।

অনুপম জানান, সে সময় দীপিকা ছিলেন অত্যন্ত মার্জিত ও নিয়মনিষ্ঠ। সবকিছুই তিনি বেশ গুছিয়ে করতেন। এমনকি চায়ের কাপ তোলার মধ্যেও তাঁর মার্জিত ভঙ্গি প্রকাশ পেত।

একদিন অভিনয়ের ক্লাসে দীপিকাকে একজন পরিচারিকার চরিত্রে অভিনয় করতে বলেন অনুপম। দৃশ্যটিতে তাঁর কাজ ছিল শুধু মেঝে ঝাড়ু দেওয়া। কিন্তু দীপিকা নিজের স্বাভাবিক মার্জিত ভঙ্গিতেই কাজটি করছিলেন। ফলে চরিত্রটির প্রয়োজনীয় স্বাভাবিকতা ও আত্মবিশ্বাস ফুটে উঠছিল না।

দৃশ্যটি বিশ্বাসযোগ্য করে তুলতে দীপিকাকে বারবার অনুশীলন করতে বলেন অনুপম। কিন্তু প্রত্যাশিতভাবে অভিনয় করতে না পেরে একপর্যায়ে হতাশ হয়ে পড়েন তিনি। এমনকি প্রায় কেঁদেই ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত অনুশীলনের মাধ্যমে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হন এই অভিনেত্রী।

এ ঘটনার মধ্য দিয়ে অভিনয়ের পাশাপাশি পেশাগত জীবনে বাস্তব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং ‘স্ট্রিট স্মার্ট’ হওয়ার গুরুত্বও তুলে ধরেন অনুপম খের।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ