ATN News
শিরোনাম
  •  

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

         
বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বাঘের বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের বাঘের বাজার এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সোমবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকরা অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে আত্মরক্ষার্থে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে একই দিন সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায়ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ