রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসলামের সাত দিনের রিমান্ড আবেদন করেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং অন্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় গুলিতে নিহত হন টিটন। এ ঘটনায় তাঁর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
এজাহারে বলা হয়, টিটন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খাপুরা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ১৩ আগস্ট জামিনে মুক্তি পেয়ে তিনি ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় বসবাস শুরু করেন। পরে নতুন করে ব্যবসা শুরুর চেষ্টা করছিলেন।
বাদীর অভিযোগ, গরুর হাটের ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল, শাজাহান ও রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়। ঘটনার আগের দিন ২৭ এপ্রিল তিনি বড় ভাইকে ফোন করে প্রতিপক্ষের সঙ্গে সমঝোতার আলোচনার কথা জানান।
এজাহারের বিবরণ অনুযায়ী, পরদিন সন্ধ্যায় শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী এবং তাদের সহযোগীরা টিটনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে টিটনের বড় ভাই যশোর থেকে ঢাকায় এসে ২৯ এপ্রিল সকালে হাসপাতালের মর্গে তাঁর মরদেহ শনাক্ত করেন। পরে পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে তিনি ঢাকার অপরাধজগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিতি পান। তাঁর প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। দীর্ঘ কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি