ATN News
শিরোনাম
  •  

হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম, গুলির খোসা উদ্ধার

         
হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম, গুলির খোসা উদ্ধার

হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম, গুলির খোসা উদ্ধার

রাজধানীর হাতিরঝিলে সানাউল্লাহ (২৫) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা ও একটি বুলেটের অংশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের কাদিরের সিএনজি গ্যারেজের গলিতে এ হামলার ঘটনা ঘটে।

আহত সানাউল্লাহর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গয়সা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম বকুল আক্তার।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘টোকাই সুজন গ্রুপের’ হাসনাইন, হাসিব ও নূরুসহ আরও তিন-চারজন এ হামলায় জড়িত। তারা সানাউল্লাহকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সেখান থেকে গুলির দুটি খোসা ও একটি বুলেটের অংশ জব্দ করা হয়।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, তারা একটি কোপাকোপির ঘটনার কথা জানতে পেরেছেন, তবে গুলির বিষয়টি এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের দল পাঠানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ