শিল্পাঞ্চল গাজীপুরে বাড়তি নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার
গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষা ও শিল্পকারখানার নিরাপত্তায় নতুন করে চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে ৯ জেলায় দায়িত্বে রয়েছেন মোট ৫৭ প্লাটুন সদস্য।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গাজীপুরে অতিরিক্ত চার প্লাটুনসহ মোট ১৭ প্লাটুন, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা সদস্যরা নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনার পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নাশকতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি