ATN News
শিরোনাম
  •  

জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

         
জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী বছরের জুনে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিতে ব্রাসেলস সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাইকেল মিলার বলেন, আগামী জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রাসেলস যাবেন। তি‌নি যাওয়ার বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমা‌নকে গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় আসরে অংশ নি‌তে আমন্ত্রণ জা‌নিয়েছেন। আগামী ৭-৮ জুন সরকারপ্রধান ব্রাসেলস সফ‌র করার প‌রিকল্পনা করছেন। সব‌কিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী জুনে ব্রাসেলস সফরের সম্ভবনা রয়েছে এবং তি‌নি গ্লোবাল গেটওয়ে ফোরামে বক্তব্য দেবেন।

অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন সভাপতিত্ব করেন। সঞ্চালনা ও বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ