এআইয়ের উন্নয়নের গতি নিয়ন্ত্রণে ‘পারপ্লেক্সিটি’ নামে নতুন মাপকাঠি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী জ্যাকব পাখোচকি। এর মাধ্যমে মডেলের অগ্রগতি পরিমাপ ও উন্নয়নের সীমা নির্ধারণ করা সম্ভব হতে পারে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি এআইয়ের দ্রুত অগ্রগতি ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রযুক্তি দুনিয়ায় উদ্বেগ বাড়ছে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের সাবেক এক গবেষক প্রতিষ্ঠান দুটির মধ্যে এআই উন্নয়নের প্রতিযোগিতাকে মানুষের জীবন নিয়ে জুয়া খেলার সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে অ্যানথ্রপিকের শেয়ারবাজারে তালিকাভুক্তির নথিতেও এআইয়ের কারণে সমাজে বড় ধরনের বিপর্যয় ও অস্তিত্বসংকটের আশঙ্কা তুলে ধরা হয়েছে।
এ পরিস্থিতিতে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণে একটি পরিকল্পনা প্রকাশ করেন। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অভিন্ন নিরাপত্তা মানদণ্ড তৈরি এবং নিয়ন্ত্রণহীন উন্নয়নের গতি সীমিত করার বিষয়ে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানও এ পরিকল্পনাকে সমর্থন করেছেন।
তবে উন্নয়নের গতি নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে তা পরিমাপের একটি নির্ভরযোগ্য পদ্ধতি প্রয়োজন। এ ক্ষেত্রে পারপ্লেক্সিটি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন জ্যাকব পাখোচকি। সম্প্রতি নিজের ব্লগ পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। উল্লেখ্য, এখানে পারপ্লেক্সিটি বলতে এআই সার্চ কোম্পানিকে নয়, বরং একটি প্রযুক্তিগত পরিমাপকে বোঝানো হয়েছে।
পারপ্লেক্সিটি মূলত কোনো ভাষাভিত্তিক এআই মডেল পরবর্তী শব্দ বা টোকেন কতটা নির্ভুলভাবে অনুমান করতে পারে, তা পরিমাপ করে। সাধারণভাবে এ মান যত কম হয়, মডেলের পূর্বাভাস দেওয়ার সক্ষমতা তত ভালো বলে বিবেচিত হয়।
পাখোচকির মতে, এআইয়ের সক্ষমতা যাচাইয়ের প্রচলিত পরীক্ষাগুলো দ্রুত কার্যকারিতা হারাচ্ছে। কারণ, নতুন মডেলগুলো আগের তুলনায় অনেক বেশি দক্ষ হয়ে উঠছে। এ অবস্থায় পারপ্লেক্সিটি মডেলের অগ্রগতি পরিমাপের একটি কার্যকর সূচক হতে পারে।
তিনি জানান, জিপিটি-৪ মডেলের পারপ্লেক্সিটি ছিল প্রায় ০.৯১। ওই পর্যায়ে মডেলটি ধাপে ধাপে যুক্তি প্রয়োগ করে জটিল সমস্যা সমাধানের সক্ষমতা দেখাতে শুরু করে। পরবর্তী সময়ে এ ধরনের সক্ষমতার ভিত্তিতেই আধুনিক রিজনিং মডেলের বিকাশ ঘটে। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, পারপ্লেক্সিটি ০.৮-এর নিচে নামার পর সাইবার নিরাপত্তা ও গণিতের মতো ক্ষেত্রেও আরও উন্নত সক্ষমতা দেখা যাচ্ছে।
পাখোচকির প্রস্তাব হলো, এআই মডেলের অগ্রগতি পর্যবেক্ষণে পারপ্লেক্সিটিকে একটি অভিন্ন সূচক হিসেবে ব্যবহার করা। এর ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো উন্নয়নের নির্দিষ্ট সীমা নির্ধারণ করতে পারে। পাশাপাশি এআইয়ের আচরণ বোঝা ও ঝুঁকি পর্যবেক্ষণের সক্ষমতা প্রয়োজনীয় পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত নির্ধারিত সীমা অতিক্রম না করার বিষয়ে সম্মত হতে পারে।
এদিকে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান পাখোচকির লেখাটিকে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির প্রকাশিত গুরুত্বপূর্ণ লেখাগুলোর একটি বলে মন্তব্য করেছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি