আইভরি কোস্টের ফুটবলার নিকোলাস পেপের চোখের অস্ত্রোপচার নিয়ে সূর্যগ্রহণ দেখার গুঞ্জন ছড়ালেও তা নাকচ করেছে তাঁর ক্লাব ভিয়ারিয়াল।
চোখের অস্ত্রোপচারের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন স্প্যানিশ ক্লাবটির এই উইঙ্গার। তবে তাঁর চোখের সমস্যার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে এ গুঞ্জনের সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, গত ১২ আগস্ট কোনো সোলার ফিল্টার ছাড়াই সরাসরি সূর্যগ্রহণের দিকে তাকিয়ে রয়েছেন সাবেক আর্সেনাল ফুটবলার পেপে। ভিডিওটি তিনি নিজেই প্রকাশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে রোববার এক বিবৃতিতে ভিয়ারিয়াল জানায়, সূর্যগ্রহণ দেখার সঙ্গে পেপের চোখের অস্ত্রোপচারের সম্পর্ক নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য সঠিক নয়। খেলোয়াড়দের স্বাস্থ্যসংক্রান্ত খবর প্রকাশের ক্ষেত্রে নির্ভুল তথ্য নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে ক্লাবটি।
এদিকে পেপের অনুপস্থিতিতে লিভারপুল ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা দুটি ম্যাচে হেরেছে ভিয়ারিয়াল।
৩১ বছর বয়সী এই উইঙ্গার চলতি মৌসুমে ১২ ম্যাচ খেলে তিনটি গোল করেছেন। ২০২৪ সালে ভিয়ারিয়ালে যোগ দেওয়ার পর গত মৌসুমে ক্লাবটির হয়ে ৪৬ ম্যাচে আটটি গোল করার পাশাপাশি ১১টি গোলে সহায়তা করেছিলেন তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি