কাস্টিং কাউচ ও যৌন হয়রানি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রম্যা কৃষ্ণন। তিনি মনে করেন, এসব ঘটনা শুধু চলচ্চিত্রজগৎ নয়, সমাজের অন্যান্য ক্ষেত্রেও রয়েছে।
‘বাহুবলী’ সিনেমায় রাজমাতার চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর মতে, বিনোদনজগতে ক্ষমতার অপব্যবহারের বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। কাস্টিং কাউচের মাধ্যমে শিল্পীদের অনৈতিক প্রস্তাব দেওয়া থেকে শুরু করে যৌন হয়রানি ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের মতো ঘটনা ঘটে।
রম্যা কৃষ্ণনের মতে, শুধু নারীরা নন, পুরুষেরাও কাস্টিং কাউচের শিকার হন। তাঁর ভাষ্য, এই সমস্যা এখন আর শুধু চলচ্চিত্র বা তারকাদের মধ্যে সীমাবদ্ধ নেই; অন্যান্য পেশাতেও এর বিস্তার রয়েছে।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘জোর করে হোক, নিজের ইচ্ছায় হোক কিংবা পরিস্থিতির চাপে, এসব ঘটেই চলেছে। কেউ তা অস্বীকার করতে পারবেন না। আমাদের পেশা যেহেতু ঝলমলে, তাই এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হয়। অথচ চলচ্চিত্রজগতের বাইরেও কত নারী এমন পরিস্থিতির মুখোমুখি হন! সব জায়গাতেই এই সমস্যা রয়েছে। এখানে অবশ্য নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই।’
এ সময় আলোচিত জেফরি এপস্টিনের ঘটনার প্রসঙ্গও টানেন অভিনেত্রী। তিনি বলেন, ‘এপস্টিনের ঘটনাগুলোর দিকে তাকান। আমেরিকার মতো দেশেও এমন ঘটনা ঘটেছে, যেখানে নারীরা অনেক বেশি স্বাধীন। তা সত্ত্বেও তাঁদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাই এখানে এমন কিছু ঘটে না, এ কথা বলা যায় না। অতীতেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে।’
এদিকে একই সাক্ষাৎকারে নিজের দাম্পত্যজীবন নিয়েও কথা বলেছেন রম্যা কৃষ্ণন। পরিচালক কৃষ্ণ বংশীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে-এমন গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছিল। তবে অভিনেত্রী জানিয়েছেন, তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়নি। পেশাগত ব্যস্ততার কারণে তাঁরা আলাদা শহরে বসবাস করেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি