শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বেগম খালেদা জিয়ার নামে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে একটি সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। গত ২২ নভেম্বর এ অনুষ্ঠান হয়।
শিকাগো সিটি কাউন্সিলের সর্বসম্মতিক্রমে এ নামকরণের প্রস্তাব অনুমোদিত হয়। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, এ উদ্যোগের উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতাদের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হক উপস্থিত ছিলেন।
সড়কটির পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান। বিশ্বজুড়ে তিনি এফ আর খান নামে পরিচিত। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত এই টাওয়ারের কাছেই এখন শোভা পাচ্ছে বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিকাগোর বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় এ নামকরণের কার্যক্রম সম্পন্ন হয়।
নামকরণের প্রস্তাবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদানের বিষয়টি তুলে ধরা হয়। এতে বলা হয়, তিনি জনগণের ভোটে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদানও এ উদ্যোগের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।
এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার বিষয়টিও প্রস্তাবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে শিকাগো শহরের আরেকটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি