জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এতে সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ব্যাংকারদের মতে, ব্যবসায়িক পরিস্থিতির অবনতি, উচ্চ সুদহার, ডলারের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান সময়মতো ঋণ পরিশোধ করতে পারছে না। পাশাপাশি দীর্ঘদিনের অনিয়ম এবং প্রভাবশালী ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণ আদায়ে ব্যর্থতার কারণেও খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা।
এর আগে গত জুন শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। ওই সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। সেই হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণের হারও ৩২ দশমিক ৭৮ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে।
খাতভিত্তিক হিসাবে, সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। এসব ব্যাংকের বিতরণ করা মোট ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশই খেলাপি।
অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা। এ খাতের মোট ঋণের ৩২ দশমিক ০২ শতাংশ খেলাপি হয়ে পড়েছে।
এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ৯১৫ কোটি টাকা, যা তাদের বিতরণ করা মোট ঋণের ৫ দশমিক ৯২ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ১৮ হাজার ৩০৩ কোটি টাকা। এসব ব্যাংকের মোট ঋণের ৩৯ দশমিক ৫১ শতাংশ বর্তমানে খেলাপি।
সব মিলিয়ে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের উচ্চ হার আর্থিক খাতের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি