ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসনে আলোচনায় ইশতিয়াক আজিজ
শারীরিক অসুস্থতাজনিত কারণে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর, আসনটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য উপনির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে স্থানীয় মুক্তিযোদ্ধা, জাতীয়তাবাদী নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু মো. ইশতিয়াক আজিজ উলফাতকে এ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
তাঁদের প্রত্যাশা, ড. ওসমান ফারুকের বিকল্প হিসেবে এমন একজন ব্যক্তিত্বকে বিবেচনা করা হোক, যাঁর রয়েছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং এলাকার মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক। সমর্থকদের কাছে ইশতিয়াক আজিজ উলফাত শুধু একজন সম্ভাব্য প্রার্থী নন; তিনি তাঁদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, রাজনৈতিক সাহস ও জাতীয়তাবাদী আদর্শের প্রতীক।
কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনকে সামনে রেখে তাঁকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে প্রত্যাশা বাড়ছে। করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন এবং জনস্বার্থের প্রশ্নে একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপির তাঁর অনুসারীরা দলীয় নীতিনির্ধারকদের কাছে তাঁকে মূল্যায়নের দাবি জানাচ্ছেন।
আবু মো. ইশতিয়াক আজিজ উলফাতের পরিচয়ের সবচেয়ে গৌরবময় অধ্যায় মহান মুক্তিযুদ্ধ। তিনি একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তাঁর পারিবারিক ঐতিহ্যও মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, শিক্ষা ও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত। তাঁর বাবা মুক্তিযুদ্ধের সংগঠক মো. আজিজ সামাদ এবং মা শিক্ষিকা সাদেকা সামাদ। বড় চাচা: সুনামধন্য, প্রখ্যাত দেশবরেণ্য সাংবাদিক আতাউস সামাদ। ‘বড় ভাই’ শহীদ ২য় লেফটেন্যান্ট আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ (বীর উত্তম)—মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য।
মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল থাকা ইশতিয়াক আজিজ উলফাত দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সমর্থকদের ভাষ্য অনুযায়ী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০১২ সাল থেকে তিনি সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
মুক্তিযোদ্ধাদের অধিকার, মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠার প্রশ্নে তাঁর রাজনৈতিক ভূমিকা এবং আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততা জাতীয়তাবাদী রাজনীতির অনুসারীদের কাছে তাঁকে পরিচিত করে তুলেছে। সমর্থকদের মতে, একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার ত্যাগ, সাহস, অভিজ্ঞতা ও দেশপ্রেম জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে।
সমর্থকদের প্রত্যাশা, ইশতিয়াক আজিজ উলফাত সংসদ সদস্য হওয়ার সুযোগ পেলে এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে তাঁদের সমস্যা, অধিকার ও উন্নয়নের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরবেন। করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে জনকল্যাণমূলক রাজনীতিতে ভূমিকা রাখবেন।
এটিএন নিউজ/মা.ই.স