ডিসেম্বর মাসকে সামনে রেখে কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত দিয়ে পুশ-ইন, মাদক পাচার এবং অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী।
তিনি বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা বিজিবির অন্যতম দায়িত্ব। চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত বন্ধেও কাজ করছে বাহিনীটি।
মহাপরিচালক জানান, সীমান্ত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার জন্য তিনি ফেনী, কুমিল্লা ও আখাউড়া পরিদর্শন করছেন।
এ সময় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সীমান্তসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানান।
পরিদর্শনকালে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান এবং ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি