ব্যাংকের পর্ষদে থাকতে পারবে না মন্ত্রী, এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব ও পারিবারিক আধিপত্য কমাতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় জনপ্রতিনিধিরা ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না। একই সঙ্গে রাজনৈতিক পদধারীদের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের ক্ষেত্রেও অযোগ্য ঘোষণার প্রস্তাব করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতোমধ্যে আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানোর কথা রয়েছে।
প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংক পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার কথা বলা হয়েছে। ছয় বছর দায়িত্ব পালনের পর একই ব্যাংকের পর্ষদে পুনরায় ফিরতে হলে তিন বছর বিরতি দিতে হবে।
এ ছাড়া একই পরিবারের সর্বোচ্চ তিনজনের পরিবর্তে দুজন সদস্যকে ব্যাংকের পরিচালক হিসেবে রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, এসব পরিবর্তন কার্যকর হলে ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ ও পারিবারিক প্রভাব কমবে। পাশাপাশি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে খেলাপি ঋণ নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রস্তাবিত সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে। সংসদে পাস এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই সংশোধিত আইন কার্যকর হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/গোলাম কাদির রবু