মঞ্চ কিংবা সংগীতানুষ্ঠান নয়, এবার বিমানের ভেতরেই গানের আসর জমালেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম। মুম্বাইগামী একটি ফ্লাইটে সহযাত্রী হিসেবে তাকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অন্য যাত্রীরা। তাঁদের অনুরোধে একপর্যায়ে গান শোনান এই শিল্পী।
রায়পুরের ওরিয়ানা ফেস্টে সংগীত পরিবেশন শেষে মুম্বাই ফিরছিলেন সনু নিগম। বিমানে তাঁকে দেখতে পেয়ে যাত্রীরা তাঁর জনপ্রিয় গান গাইতে শুরু করেন। তাঁদের কণ্ঠে শোনা যায় ‘কাল হো না হো’ ও ‘ম্যায় আগর কহু’র মতো গান। পুরো মুহূর্তটি নিজের ফোনে ধারণ করেন সনু। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করে তিনি লেখেন, ‘যদি উস্কানি শব্দটির একটি প্রেমময় ও সংগীতময় অর্থ থাকত, তবে এটিই হতো তার নিখুঁত উদাহরণ।’
বিমানের সিটবেল্ট সংকেত বন্ধ হওয়ার পরও যাত্রীদের অনেকেই নিজেদের আসনে বসে ছিলেন। বিষয়টি লক্ষ করে সনু বুঝতে পারেন, তাঁরা হয়তো আরও গান শোনার অপেক্ষায় রয়েছেন। সেই মুহূর্তের আরেকটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘সিটবেল্টের সংকেত বন্ধ, তবুও তাঁরা বসে আছেন। যা স্পষ্ট ইঙ্গিত দেয়, তাঁরা শো টাইমের অপেক্ষায় রয়েছেন।’
এরপর বিমানের করিডোরে গিয়ে যাত্রীদের জন্য গান গাইতে শুরু করেন এই শিল্পী। একে একে পরিবেশন করেন ‘কিসকা হ্যায় তুমকো ইন্তেজার’, ‘ম্যায় হু না’, ‘তুঝে লাগে না নজরিয়া’ ও ‘কাল হো না হো’। যাত্রীদের অনুরোধে ‘বিজুরিয়া’ এবং ‘হার ঘড়ি বদল রাহি হ্যায় জিন্দেগি’ গানও শোনান তিনি। আকস্মিক এই সংগীত আয়োজন যাত্রীদের জন্য হয়ে ওঠে আনন্দময় ও স্মরণীয় অভিজ্ঞতা।
প্রসঙ্গত, সনু নিগম ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সংগীতশিল্পী। কয়েক দশকের সংগীতজীবনে হিন্দিসহ বিভিন্ন ভারতীয় ভাষায় অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হন এই শিল্পী।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি