উৎপাদন বৃদ্ধি ও আধুনিক সংরক্ষণব্যবস্থার কারণে দেশে পেঁয়াজের চাহিদার তুলনায় উৎপাদন বেশি, কমেছে আমদানিনির্ভরতা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী, দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ৩৬ লাখ টন। এর বিপরীতে চলতি মৌসুমে উৎপাদন হয়েছে ৫০ লাখ ৯০ হাজার টনের বেশি। অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন প্রায় ৪১ দশমিক ৩৯ শতাংশ বেশি।
কৃষি বিভাগ জানায়, পেঁয়াজের সংগ্রহোত্তর অপচয় কমাতে আধুনিক সংরক্ষণব্যবস্থা চালু করা হয়েছে। বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মৌসুমি সংকট মোকাবিলায় কৃষক পর্যায়ে এয়ার-ফ্লো প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। প্রচলিত পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের সময় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত অপচয় হলেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএইর মহাপরিচালক এম আব্দুর রহিম বলেন, পেঁয়াজ আমদানির প্রয়োজনীয়তা কমে এসেছে। ইতোমধ্যে সর্বোচ্চ ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতার আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে অফ-সিজনে সরবরাহ সংকট মোকাবিলা করা সম্ভব হবে।
তিনি জানান, কৃষক পর্যায়ে এ পর্যন্ত ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আরও ৪ হাজার মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে।
ডিএইর তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছিল ৪৪ লাখ ৪৮ হাজার টন। ওই সময় আমদানি করা হয় ৪ লাখ ৭৩ হাজার টন। এর আগের অর্থবছর ২০২৩-২৪ সালে উৎপাদন ছিল প্রায় ৩৯ লাখ টন এবং আমদানি হয়েছিল প্রায় ৬ লাখ টন।
আমদানিনির্ভরতা কমায় বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আমদানি কমানোর মাধ্যমে প্রায় ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ৪ হাজার ৭৬৪ কোটি টাকার বেশি সাশ্রয় হয়েছে। লাভের আশায় পেঁয়াজ চাষে আগ্রহী কৃষক
ডিএইর কর্মকর্তাদের মতে, পেঁয়াজ চাষ বর্তমানে কৃষকদের জন্য লাভজনক। প্রতি বিঘা জমিতে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে ১০০ মণ পর্যন্ত পেঁয়াজ উৎপাদন করা সম্ভব হচ্ছে। উৎপাদিত পেঁয়াজ বিক্রি করে প্রায় এক লাখ টাকা পর্যন্ত আয় করছেন কৃষকরা।
ফরিদপুরের মধুখালী উপজেলার নদীয়া গ্রামের কৃষক মো. নাসির মিয়া জানান, তিনি গত ছয় মাসে এয়ার-ফ্লো মেশিনের সাহায্যে ১৪৫ মণ পেঁয়াজ সংরক্ষণ করেছেন। প্রচলিত পদ্ধতিতে প্রতি মণে প্রায় ১০ কেজি ওজন কমে গেলেও আধুনিক প্রযুক্তিতে তা কমে ২ থেকে আড়াই কেজিতে নেমে এসেছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফকিরপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আমিন বলেন, আধুনিক সংরক্ষণব্যবস্থা কৃষকদের আর্থিকভাবে লাভবান করছে। এপ্রিল মাসে পেঁয়াজ সংগ্রহের পর প্রতি মণ ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হলেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তা বেড়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় পৌঁছায়।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়া বলেন, কৃষকদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের রপ্তানির বিষয়েও উদ্যোগ নেওয়া উচিত। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে প্রায় ৪০ টাকা খরচ হচ্ছে বলে জানান তিনি। সংরক্ষণ প্রযুক্তিতে সরকারি সহায়তা
পেঁয়াজের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে কৃষকদের আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। এয়ার-ফ্লো মেশিন স্থাপনের জন্য প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ২৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে মেশিন কেনার জন্য ১৯ হাজার, মাচা বা প্ল্যাটফর্ম তৈরিতে ৭ হাজার এবং সাইনবোর্ড স্থাপনে এক হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রতিটি এয়ার-ফ্লো মেশিনে প্রায় ১০ টন পেঁয়াজ সংরক্ষণ করা যায়। ডিএইর তথ্যমতে, এ প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ইতোমধ্যে প্রায় ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে।
পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নাটোর, নওগাঁ, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রংপুর ও বগুড়াসহ ১৬টি জেলার ১০৭টি উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি প্রকল্পের আওতায় ৩ হাজার ৯০০ কৃষককে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রকল্প পরিচালক ড. মাহফুজুর রহমান জানান, পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের মধ্যে আধুনিক সংরক্ষণ প্রযুক্তি সম্প্রসারণের ফলে আমদানির ওপর নির্ভরতা কমছে। দেশের ১৭টি পেঁয়াজ উৎপাদনকারী জেলায় প্রায় দুই লাখ চাষি রয়েছেন। সরকারি ও বেসরকারি উদ্যোগে ৫০ হাজার কৃষকের মধ্যে এ প্রযুক্তি বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
গ্রীষ্মকালীন ও মুড়িকাটা জাতের পেঁয়াজের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ৪০টি জেলার ১১০টি উপজেলা এবং ২৫টি হর্টিকালচার সেন্টারে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের’ দ্বিতীয় পর্যায়ের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে ১৩৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করা হয়, যা ২০২৭ সালের জুন পর্যন্ত চলমান রয়েছে।
প্রকল্প পরিচালক মাসুদুর রহমান জানান, প্রকল্পের আওতায় প্রদর্শনী প্লট ও দেশের ২৫টি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে কৃষক পর্যায়ে মানসম্মত গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করা হবে। পাশাপাশি খরিপ মৌসুমে চাষের উপযোগী স্বল্পমেয়াদি জাত, বিশেষ করে বারি-৫ পেঁয়াজের সম্প্রসারণ করা হবে।
কৃষি বিভাগের আশা, উৎপাদন বৃদ্ধি, উন্নত জাতের সম্প্রসারণ এবং আধুনিক সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়লে দেশের পেঁয়াজ সরবরাহ আরও স্থিতিশীল হবে। এতে কৃষক ও ভোক্তা উভয়ই উপকৃত হবেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি