ATN News
শিরোনাম
  •  

শাহরুখের বার্তা, শান্তির শুরু নিজের ভেতরেই

         
শাহরুখের বার্তা, শান্তির শুরু নিজের ভেতরেই

শাহরুখের বার্তা, শান্তির শুরু নিজের ভেতরেই

শান্তি প্রতিষ্ঠার শুরুটা হতে হবে নিজের ভেতর থেকে, নিজের হৃদয় থেকে। এমনটাই মনে করেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি।

শাহরুখ বলেন, ‘শান্তি ও প্রশান্তির শুরু হয় খুব ছোট্ট একটি জায়গা থেকে। এর শুরু আমাদের নিজেদের ভেতরে, নিজের হৃদয়ে। সৃষ্টিকর্তার কৃপায়, আমি যেখানেই যাই, যে দেশেই ভ্রমণ করি, পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকেই অগাধ ভালোবাসা পাই।’

মানুষের মধ্যে বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর বার্তা দিতে গিয়ে নিজের অভিনীত জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র একটি সংলাপও স্মরণ করেন তিনি। সংলাপটির বাংলা অর্থ, ‘বড় বড় দেশে ছোটখাটো ঘটনা ঘটতেই থাকে, সেনোরিটা।’

সংলাপটি বলার সময় নিজের চিরচেনা ভঙ্গিতে দুই হাত প্রসারিত করে পোজ দেন অভিনেতা।

অনুষ্ঠানে ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় বেঁচে যাওয়া কনিষ্ঠতম ব্যক্তিদের একজন দেবিকা নাতেসান রোটাওয়ানকে ‘গ্লোবাল পিস অনার’ প্রদান করেন শাহরুখ। ওই হামলায় নিহতদের স্মরণ এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের সাহসিকতার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ