ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকেরা। তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আন্দোলনে জেলার ৫০টি কারখানা বন্ধ রয়েছে।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা মিছিল নিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে গাজীপুরের শ্রীপুরে হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা হাতে লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এতে কয়েক মিনিটের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, আনসার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে আনসার রোডের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। পরে দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে শ্রমিক আন্দোলনের কারণে জেলার মাওনা, বাংলাবাজার, নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকার ৫০টি কারখানা এখনো বন্ধ রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আজ আবারও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, জেলার অন্যান্য এলাকায় কোনো সমস্যা নেই। কারখানাগুলো ধীরে ধীরে চালু হচ্ছে। যেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলোও দ্রুত চালু হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি