কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ আট রোহিঙ্গাকে জিম্মি অবস্থা থেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
রোববার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জিম্মি অবস্থায় থাকা আট রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে অভিযানে মানবপাচারকারী চক্রের সদস্যদের আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি