বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের ৯১তম বৈঠক শুরু হয়েছে। এতে ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বৈঠকের প্রথম দিনের কার্যক্রম চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গঙ্গার পানিবণ্টন চুক্তির বর্তমান পরিস্থিতি এবং এর বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করবেন।
আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগে অনুষ্ঠিত এ বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে চুক্তি নবায়ন কিংবা মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারভুক্ত নয়।
বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি