দেশে সাম্প্রতিক সময়ে গণপিটুনি, সাংবাদিকদের ওপর হামলা, নারী ও শিশুদের প্রতি যৌন সহিংসতা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)।
রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান সংগঠনটির চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান ও মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।
বিবৃতিতে তারা বলেন, মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার এবং নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করা জরুরি। কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে শারীরিক নির্যাতন, অপমান, বেআইনিভাবে আটক কিংবা গণপিটুনির শিকার করা গ্রহণযোগ্য নয়। অপরাধের অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
বিবৃতিতে ১৫ থেকে ২১ নভেম্বর পর্যন্ত মানবাধিকারবিষয়ক গণমাধ্যম পর্যবেক্ষণ প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলা হয়, গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং একজনের হাত ভেঙে গেছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, শারীরিক নির্যাতন, মোবাইল ফোন কেড়ে নেওয়া ও জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগ উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের অধিকার নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি।
একই সময়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। এ ঘটনায় শিশুদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর নিরাপত্তা, চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রেও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণপিটুনি ও ক্যাম্পাসে সহিংসতার ঘটনায় পাঁচজন প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠনের বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি কিংবা প্রতিহিংসার ক্ষেত্র হতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন সংগঠনের নেতারা।
এ ছাড়া গণপিটুনি, অগ্নিসংযোগ ও বেআইনি আটক বন্ধে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আহ্বানের বিষয়টি তুলে ধরে বলা হয়, গ্রেপ্তারের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আটক ব্যক্তিদের আইনজীবীর সহায়তা, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং চিকিৎসাসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করাও জরুরি।
বিবৃতিতে নেত্রকোনার কেন্দুয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলার বিষয়টিও উল্লেখ করা হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে নিয়ে যাওয়া, যৌন সহিংসতা, ঘটনার ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগকে গুরুতর উল্লেখ করে ভুক্তভোগীর পরিচয়, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার আহ্বান জানানো হয়।
বিএইচআরএফের নেতারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। আইনের যথাযথ প্রয়োগ, নিরপেক্ষ তদন্ত, অপরাধের বিচার এবং প্রতিটি নাগরিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই মানবাধিকারের প্রকৃত প্রতিফলন ঘটে।
তারা সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারিক কর্তৃপক্ষের প্রতি প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের সুরক্ষা, সাক্ষীদের নিরাপত্তা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে রাষ্ট্র, প্রশাসন, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি