ঢাকা ও মানিকগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য ঢাকা ও মানিকগঞ্জের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আগামী সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত মানিকগঞ্জের ইসলামপুর, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এবং ঢাকার ধামরাই উপজেলার ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর ও বারবাড়িয়া এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোর পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি