বাহরাইনে আবারও হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ইরানি ড্রোনের আঘাতে দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘ইরানি আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হননি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিভিল ডিফেন্সের কর্মীরা।
অন্যদিকে, ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে অভিযান চালানো হয়েছে। এতে ঘাঁটিগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর এ অভিযান চালানো হয়। ইরানের ভাষ্য অনুযায়ী, দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ, অব্যাহত মার্কিন আগ্রাসন এবং হরমুজ প্রণালির হাঙ্গাম দ্বীপে ইরানের একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ইরানের সিতরা দ্বীপে গিয়ে পড়ে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইরনা জানায়, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বারবার ত্রুটি দেখা দেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে দেশটি একাধিকবার হামলার শিকার হয়েছে। গত সেপ্টেম্বরের পর কয়েক সপ্তাহ বিরতি দিয়ে সাম্প্রতিক সময়ে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ২১ নভেম্বরের আগে সর্বশেষ হামলাটি হয়েছিল ১৭ নভেম্বর।
সর্বশেষ হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে, ইরানকে ২৮১৭ নম্বর রেজল্যুশন বাস্তবায়নে বাধ্য করতে যেন ‘দৃঢ় পদক্ষেপ’ নেওয়া হয়।
এর আগে ১৭ নভেম্বরের ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসিম মোহামেদ আল-বুদাইউই এক বিবৃতিতে বাহরাইনের প্রতি সংহতি প্রকাশ করেন।
তিনি বলেন, বাহরাইনের নিরাপত্তা, ভূখণ্ডগত অখণ্ডতা, স্থাপনা এবং দেশটিতে বসবাসরত নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা জিসিসিভুক্ত সব দেশের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যেকোনো হুমকি মোকাবিলায় জোটের সদস্যরা ঐক্যবদ্ধ।
বিবৃতিতে তিনি আরও বলেন, এ হামলার জবাবে বাহরাইন যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, জিসিসি তার প্রতি সমর্থন জানাবে।
সূত্র: আলজাজিরা
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি