এনপিএল ফাইনালে দায়িত্ব পেলেন বাংলাদেশের দুই আম্পায়ার
নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরের ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার। শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনা করবেন গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল।
ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল। অন্যদিকে, টিভি আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল। দুজনই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের সদস্য।
তাদের অভিনন্দন জানিয়ে দেওয়া এক বিবৃতিতে বিসিবি জানায়, 'নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ২০২৬ আসরের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের আইসিসি আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগ।'
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি