মণিপুরে বিষাক্ত মদে প্রাণ গেল ১৫ জনের, হাসপাতালে চিকিৎসাধীন ১৮০
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত বা ভেজাল মদ পানের জেরে গত ২ দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮০ জন। মণিপুরের চান্দেল জেলায় ঘটেছে এ ঘটনা।
চান্দেল জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে ঘটেছে মৃত্যুর ঘটনাগুলো। মৃতদের মধ্যে কেউ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।
এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন, সেই সঙ্গে প্রতিরোধমূলক পদক্ষেপও গ্রহণ করেছে। বৃহস্পতিবার প্রশাসন থেকে দেওয়া এক নির্দেশনায় চান্দেলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ বা সন্দেহজনক উৎস থেকে আসা যেকোনো অ্যালকোহলযুক্ত পানীয়—বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় পাওয়া সন্দেহজনক উৎস থেকে সংগৃহীত পানীয়—পান করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
প্রশাসনের নির্দেশনায় আরও বলা হয়েছে, মদ পান করার পর কারও বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
এদিকে ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দায়ীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন তিনি।
পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের রাজধানী ইম্ফল থেকে প্রয়োজনীয় ওষুধসহ জেনারেল মেডিসিন বিশেষজ্ঞদের একটি চিকিৎসক দল চান্দেল জেলায় পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিষাক্ত মদ পানের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি