অপ্রতিম হত্যা মামলা: ২৯ নভেম্বর শুরু হচ্ছে বিচারিক প্রক্রিয়া
কুমিল্লার আলোচিত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। বয়সের ভিত্তিতে দুই পৃথক আদালতে চলবে মামলাটির বিচারকাজ।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলার চার আসামির মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক এবং দুজন প্রাপ্তবয়স্ক। আইন অনুযায়ী, আসামিদের বয়স বিবেচনায় নিয়ে পৃথক দুটি আদালতে তাদের বিচার পরিচালিত হবে।
পাবলিক প্রসিকিউটর কাইমুল হক জানান, আসামিদের পক্ষে কুমিল্লার কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ তাদের দায়িত্ব অনুযায়ী বিচারিক কার্যক্রম চালিয়ে যাবে।
এদিকে বিচারকাজ শুরুর খবরে সন্তোষ প্রকাশ করেছেন নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। তিনি বলেন, ছেলের হত্যাকারীদের বিচার শুরু হওয়ার খবরে ভালো লাগছে। তারা আইন ও আদালতের প্রতি আস্থাশীল এবং ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করছেন।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে আর বাসায় ফেরেনি সে। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমকে তার কাছে থাকা আইফোনটি নেওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে আসে। এই হত্যাকাণ্ডে চারজন অংশ নেয় বলে জানায় পুলিশ। সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আদালতে তোলার পর একজন ছাড়া বাকি তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গত ২০ অক্টোবর চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি