ATN News
শিরোনাম
  •  

নতুন কাঠামোয় পিসিবির কেন্দ্রীয় চুক্তি, বাবর-সালমান শীর্ষ ট্র্যাকে

         
নতুন কাঠামোয় পিসিবির কেন্দ্রীয় চুক্তি, বাবর-সালমান শীর্ষ ট্র্যাকে

নতুন কাঠামোয় পিসিবির কেন্দ্রীয় চুক্তি, বাবর-সালমান শীর্ষ ট্র্যাকে

পাকিস্তান ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় বড় পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রচলিত ক্যাটাগরিভিত্তিক গ্রেডিং ব্যবস্থা বাদ দিয়ে এবার ফরম্যাট অনুযায়ী আলাদা চুক্তি চালু করেছে বোর্ড। নতুন এই কাঠামোয় ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির আওতায় জায়গা পেয়েছেন মোট ৩৮ জন ক্রিকেটার।

পিসিবির প্রকাশিত তালিকা অনুযায়ী, নতুন ব্যবস্থায় পাঁচটি পৃথক ট্র্যাক রাখা হয়েছে। আগে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করা হলেও এবার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পারফরম্যান্স ও অংশগ্রহণের ভিত্তিতে চুক্তি দেওয়া হবে।

নতুন চুক্তিতে সর্বোচ্চ স্তর ‘ট্র্যাক-এ বি’তে জায়গা পেয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা। এই দুই ক্রিকেটারই টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের চুক্তিতে রয়েছেন।

অন্যদিকে, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তি পাওয়া ‘ট্র্যাক-বি সি’তে আছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ ও হারিস রউফ।

শুধু টেস্ট ফরম্যাটের জন্য নির্ধারিত ‘ট্র্যাক-এ’তে জায়গা পেয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।

এদিকে কেবল টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তিতে থাকা ‘ট্র্যাক-সি’তে অন্তর্ভুক্ত হয়েছেন হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারেক।

জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি ভবিষ্যতের খেলোয়াড় তৈরিতেও গুরুত্ব দিয়েছে পিসিবি। এ জন্য ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৯ জন উদীয়মান ক্রিকেটারকে। এই তালিকায় রয়েছেন সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজি ঘোরি, রাজাউল্লাহ, আব্দুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তৈয়ব আরিফ, মুহাম্মদ ইমরান রনধাওয়া, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসেন ও উকিব।

নতুন এই চুক্তি পদ্ধতির মাধ্যমে ফরম্যাটভিত্তিক ক্রিকেটারদের মূল্যায়ন এবং উদীয়মান প্রতিভাদের উন্নয়নে আলাদা গুরুত্ব দেওয়ার কাঠামো তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ