নান্দাইল দিঘির পাড়ে বসছে ‘ইত্যাদি’র জমকালো আসর, প্রচার ২৭ নভেম্বর
বহু বছর ধরে দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও উল্লেখযোগ্য স্থানে নির্মিত হচ্ছে ‘ইত্যাদি’। দর্শকপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠান এবার ধারণ করা হয়েছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী নান্দাইল দিঘির কোল ঘেঁষে।
তিন শতাধিক বছর পুরনো এই দিঘির পাড়েই রয়েছে নান্দাইল দিঘি কলেজ। আর কলেজ প্রাঙ্গণেই বসেছিল হাজারো মানুষকে নিয়ে এবারের ‘ইত্যাদি’র আয়োজন। দিঘির স্বচ্ছ জলরাশি আর প্রাচীন ঐতিহ্যের আবহে মঞ্চের নান্দনিক আলোকসজ্জা পুরো পরিবেশকে এক ভিন্ন রূপ দিয়েছিল।
নিজেদের জেলায় প্রিয় অনুষ্ঠানকে দেখে পুরো জয়পুরহাট জুড়েই বিরাজ করছিল উৎসবমুখর আবহ। বরাবরের মতোই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে দর্শকদের মধ্যে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি কালাই উপজেলায় আয়োজিত হলেও জেলার অন্যান্য উপজেলা, এমনকি পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও নানা বয়সের হাজারো মানুষ ছুটে আসেন সামনে থেকে ‘ইত্যাদি’ দেখতে।
এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের বৈচিত্র্যময় গান। যার মধ্যে একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটেরই কৃতী সন্তান, দেশের খ্যাতনামা সংগীতশিল্পী খুরশীদ আলম। তার শ্রোতাপ্রিয় তিনটি গানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই সংকলিত গানটি। ‘ইত্যাদি’র মঞ্চে খুরশীদ আলম।
চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে এবারের ইত্যাদিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় একটি গান নতুন ও আধুনিক সংগীতায়োজনে পরিবেশন করেছেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী, জয়পুরহাটের কৃতী সন্তান ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি তুলে ধরতে থাকছে বিশেষ জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজনে রয়েছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় এতে অংশ নেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
অনুষ্ঠানের দর্শকপর্বে জয়পুরহাটকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শক অংশ নেবেন বিশেষ নাট্যাংশে। সেখানে স্থানীয় ভাষায় উঠে আসবে জেলার অন্যতম ব্র্যান্ডিং পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’র গল্প।
এবারের পর্বে থাকছে জয়পুরহাটের কৃষি, পোল্ট্রি শিল্প, ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে তথ্যবহুল প্রতিবেদন। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম ও অনুপ্রেরণার গল্প। এ ছাড়া ছাই দিয়ে মাটির ক্যানভাসে অসাধারণ প্রতিকৃতি আঁকা শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর রয়েছে বিশেষ প্রতিবেদন।
মানবিক প্রতিবেদনে তুলে ধরা হবে যশোরের কেশবপুরের লেয়াকত আলীর কর্মকাণ্ড। সাধারণ কৃষক ও মুদি ব্যবসায়ী হয়েও দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় মানুষের চিকিৎসায় নীরবে সহযোগিতা করে যাচ্ছেন তিনি।
এ ছাড়া কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ, চিঠিপত্র পর্ব এবং সমসাময়িক নানা সামাজিক অসংগতি নিয়ে থাকছে একাধিক ব্যঙ্গাত্মক নাট্যাংশ। দেয়ালবন্দী নাগরিক জীবন, অনলাইন প্রতারণা, সেলফি সংস্কৃতি, কনটেন্ট ক্রিয়েটরদের কর্মকাণ্ড, ইয়েস স্যার কালচার, ডিজিটাল ট্রলসহ নানা বিষয় উঠে আসবে এসব পরিবেশনায়।
এবারের অনুষ্ঠানে অংশ নিয়েছেন সোলায়মান খোকা, মাসুম বাশার, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, মিলি বাশার, বড়দা মিঠু, আবু হেনা রনি, আনন্দ খালেদসহ আরও অনেকে।
বরাবরের মত এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন।
‘ইত্যাদি’র নতুন এই পর্ব ২৭ নভেম্বর (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। বরাবরের মতো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি