নীলাচল পরিবহনের এক স্টাফের বিরুদ্ধে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীকে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে হেনস্তা ও অপমানজনক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে নীলাচল পরিবহনের সাতটি বাস আটক করে কলেজ ক্যাম্পাসে নিয়ে গেছেন শিক্ষার্থীরা।
প্রাপ্ত তথ্যমতে, ২১ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল ১১টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা নীলাচল পরিবহনের সাতটি বাস আটক করে ইডেন মহিলা কলেজের ক্যাম্পাসের ভেতরে নিয়ে যান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর বিকেল ৩টা ৪৫ মিনিটে ইডেন মহিলা কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাল্গুনী আক্তার বৃষ্টি কলেজ থেকে নীলাচল পরিবহনের একটি বাসে সাভারের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় হাফ ভাড়া প্রদানকে কেন্দ্র করে বাসের হেলপার মাহাবুবের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই হেলপার তাঁকে গাবতলী এলাকায় বাস থেকে নেমে যেতে বলেন এবং হাফ ভাড়া দেওয়ায় অপমানজনক ও কটূক্তিমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
পরবর্তীতে বিষয়টি ইডেন মহিলা কলেজের শিক্ষক ও হলের প্রভোস্টকে অবহিত করা হলেও তাঁদের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ফাল্গুনী আক্তার বৃষ্টি। এরই প্রতিবাদে শিক্ষার্থীরা নীলাচল পরিবহনের বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে যান।
আটক করা বাসগুলোর নম্বর হলো— ১. ঢাকা মেট্রো-ব ১২-৩৭৪৮ ২. ঢাকা মেট্রো-ব ১৫-৫২৪৯ ৩. ঢাকা মেট্রো-ব ১২-৬০২৯ ৪. ঢাকা মেট্রো-ব ১২-৪১৯১ ৫. ঢাকা মেট্রো-ব ১৫-৫৭৭৮ ৬. ঢাকা মেট্রো-ব ১২-২৫৮০ ৭. ঢাকা মেট্রো-ব ১৫-৮৬৪১।
শিক্ষার্থীদের অভিযোগ, শুধু নীলাচল পরিবহন নয়, মৌমিতা পরিবহন ও ভিআইপি-২৭ পরিবহনসহ বিভিন্ন পরিবহনের বাসে যাতায়াতের সময় এবং বাসে ওঠানামার ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হতে হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইডেন মহিলা কলেজের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ থেকে ১২ জন সদস্য দায়িত্ব পালন করছেন।
সর্বশেষ পরিস্থিতিতে, শিক্ষার্থীদের দাবি ও অভিযোগের পরিপ্রেক্ষিতে ইডেন মহিলা কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী প্রতিনিধি এবং বাস মালিকপক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি