ATN News
শিরোনাম
  •  

ধানমন্ডিতে গ্যাসের আগুনে দগ্ধ ৫ জনের মধ্যে প্রাণ গেল মা ও সন্তানের

         
ধানমন্ডিতে গ্যাসের আগুনে দগ্ধ ৫ জনের মধ্যে প্রাণ গেল মা ও সন্তানের

ধানমন্ডিতে গ্যাসের আগুনে দগ্ধ ৫ জনের মধ্যে প্রাণ গেল মা ও সন্তানের

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মা ও দেড় বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন সাবা (৩০) ও তাঁর দেড় বছর বয়সী ছেলে আর এস রহমান। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবা। আর শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় শিশু আর এস রহমানের।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসক জানান, সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। অন্যদিকে শিশু আর এস রহমানের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। আগুনে শিশুটির শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়েছে।

দগ্ধ বাকি তিনজন হলেন- সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে তাঁরা তিনজনই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ