সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশ নেন।
অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন এবং উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি