ব্রিটিশ সামরিক বিমানবিষয়ক প্রকাশনা ‘ফ্লাইটগ্লোবাল’-এর সর্বশেষ প্রতিবেদনে ভারতের বিমানবাহিনীর সক্রিয় বহরে ৩৬টির পরিবর্তে ৩২টি রাফায়েল যুদ্ধবিমান থাকার তথ্য উঠে আসায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর ভারতের চারটি রাফায়েল যুদ্ধবিমানের হদিস পাওয়া যাচ্ছে না—এমন আলোচনার মধ্যেই প্রতিবেদনটি প্রকাশ পেল। তবে এই তথ্যের সত্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ফ্লাইটগ্লোবালের সর্বশেষ ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি’ অনুযায়ী, ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা ৩২টি। অথচ ফ্রান্স থেকে ভারত মোট ৩৬টি (২৮টি এক আসনের ও ৮টি দুই আসনের) রাফায়েল কিনেছিল।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত ফ্লাইটগ্লোবালের প্রতিবেদনে সক্রিয় রাফায়েল বিমানের সংখ্যা ৩৫টি উল্লেখ করা হয়েছিল। সর্বশেষ সংস্করণে আগের হিসাবের তুলনায় তিনটি এবং মোট কেনা বিমানের তুলনায় চারটি কম দেখানো হয়েছে। তবে কোন চারটি বিমান বাদ পড়েছে বা কেন সংখ্যা কমানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি প্রকাশনাটি।
২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের পর ভারতের যুদ্ধবিমান হারানোর বিষয়টি আলোচনায় আসে। সে সময় পাকিস্তান দাবি করেছিল, তারা রাফায়েলসহ ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতীয় বিমানবাহিনী সে সময় সংঘাতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও কোন ধরনের বা কতটি বিমান হারিয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
নতুন প্রতিবেদন প্রকাশের পর পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ দাবি করেছে, ফ্লাইটগ্লোবালের এই হিসাব তাদের আগের দাবিকে সমর্থন করে। তবে প্রতিবেদনে চারটি রাফায়েল যুদ্ধবিমান পাকিস্তানের সঙ্গে সংঘাতে ধ্বংস হয়েছে—এমন কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এদিকে ফ্লাইটগ্লোবালের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক বিমানবাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হিসাবকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন এবং প্রকাশনাটিকে তথ্যসূত্র পুনরায় যাচাই করার আহ্বান জানান।
তিওয়ারির দাবি, অতীতেও একই ধরনের সূত্র থেকে রাফায়েল ভূপাতিত হওয়ার দাবিতে নির্দিষ্ট সিরিয়াল নম্বর প্রকাশ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিমানগুলো আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে। এ ছাড়া ভারতীয় রাফায়েল পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং পাকিস্তানের হাতে বন্দি হওয়ার গুজবের উদাহরণও তুলে ধরেন তিনি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য, ফ্লাইটগ্লোবালের এই তথ্য ভারতীয় বিমানবাহিনী কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয় সরবরাহ করেনি। অন্যদিকে, ২০২৬ সালের জুনে ভারতীয় বিমানবাহিনী ৩৬টি রাফায়েল যুদ্ধবিমানের জন্য অন্তর্বর্তীকালীন কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত ‘ব্রিজ সাপোর্ট’ চেয়ে দরপত্র প্রকাশ করেছিল। এ বিষয়টিও ৩২টি বিমানের হিসাব নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
ফ্লাইটগ্লোবালের ডিরেক্টরি মূলত সামরিক বিমানবহরের তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান ‘সিরিয়াম’-এর উন্মুক্ত তথ্য ও ফ্লাইট রেকর্ডের ভিত্তিতে তৈরি করা হয়। বিশেষজ্ঞদের মতে, কোনো যুদ্ধবিমান মেরামত, রক্ষণাবেক্ষণ কিংবা আধুনিকায়নের কাজে থাকলে সেটিকে সক্রিয় বহরের হিসাব থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হতে পারে।
ফলে ভারতের রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬ থেকে ৩২-এ নেমে আসার তথ্য নতুন করে বিতর্ক সৃষ্টি করলেও, এর অর্থ এই নয় যে পাকিস্তানের সঙ্গে সংঘাতে চারটি রাফায়েল ধ্বংস হয়েছে। এ বিষয়ে নিশ্চিত হতে ভারতীয় বিমানবাহিনীর আনুষ্ঠানিক তথ্য কিংবা নির্ভরযোগ্য স্বাধীন প্রমাণের অপেক্ষা করতে হবে।
সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি