মোহাম্মদপুরে দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার দুটি তাজা ককটেল
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কর্মী পরিচয় দেওয়া দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের দেখানো মতে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের ওয়াকওয়ে সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মেহেদী হাসান সোহেল (৩০) ও মো. রনি ওরফে গ্যাস রনি (২৮)। তাঁদের একজনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন এলাকায় এবং অপরজনের বাড়ি মাদারীপুর জেলায়। তাঁরা মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার এসআই রাজু আহমেদ আমিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় নদীর পাড়ের ওয়াকওয়ে সংলগ্ন স্থানে প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা লাল কসটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের দেখানো মতে এসব ককটেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা কয়েকজন সহযোগীর সঙ্গে যোগাযোগ রেখে এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীবের নির্দেশনা এবং তাঁর সহযোগী সুমন ও সাহিনের নেতৃত্বের বিষয়েও প্রাথমিক তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। এ ছাড়া অতীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের দাবি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তাঁরা ওই এলাকায় অবস্থান করছিলেন।
এ বিষয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাঁদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি