ATN News
শিরোনাম
  •  

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে চার মামলার আসামি রমজান গ্রেফতার

         
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে চার মামলার আসামি রমজান গ্রেফতার

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে চার মামলার আসামি রমজান গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি মোঃ রমজান (২৬)-কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ১০ মিনিটে ময়ূর ভিলার ঢাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রমজান ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দারুণ বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম নুরুল ইসলাম এবং মাতার নাম সাইদা বেগম। তিনি ঢাকার মোহাম্মদপুর থানাধীন ঢাকা রিয়েল এস্টেট, ১ নম্বর রোড, এপি কাঁটা সুর এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

প্রাথমিক তথ্যমতে, রমজানের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ মোট চারটি মামলা রয়েছে। এছাড়া তিনি কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত এবং ‘কিলার বাদল’ গ্রুপের অন্যতম সহযোগী বলে অভিযোগ রয়েছে। তিনি ছাত্রলীগের সাবেক সক্রিয় সদস্য বলেও জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে তার সক্রিয় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগ তদন্তসাপেক্ষ।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ